জাতীয় ফিচার

“আবারও বাংলাদেশে আসতে চান শেখ হাসিনা”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রায় দুই হাজার তরুণ, কিশোর ও ছাত্র-জনতা হত্যার পর আবারও বাংলাদেশে আসতে চান শেখ হাসিনা। নেতাকর্মীদের আবারও প্রতিরোধের কথা বলে উসকে দিচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নারিন্দা এলাকায় সাদেক হোসেন খোকা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রায় দুই হাজার তরুণ, কিশোর ও ছাত্র-জনতা হত্যার পর আবারও বাংলাদেশে আসতে চান শেখ হাসিনা। নেতাকর্মীদের আবারও প্রতিরোধের কথা বলে উসকে দিচ্ছেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বৈরাচারী দল আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেয়া হবে না। ২০২৪ এর নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল দলটির পুলিশ বাহিনী। তখন অনেকেই চোখে গুলিবিদ্ধ হয়েছেন। সেসইসঙ্গে ৩৬ দিনের জুলাই আন্দোলনে অনেকে চোখ হারিয়ে ঠিকমত চিকিৎসা নিতে পারছেন না।

আরও পড়ুনঃ “যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে”

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র